পেট্রোল পাম্পে ভাংচুরের অভিযোগে 12 ঘন্টা বন্ধ রইল দক্ষিণ দিনাজপুরের সমস্ত পেট্রলপাম্প - The News Lion

পেট্রোল পাম্পে ভাংচুরের অভিযোগে 12 ঘন্টা বন্ধ রইল দক্ষিণ দিনাজপুরের সমস্ত পেট্রলপাম্প

 


দি নিউজ লায়ন;  পেট্রোল ও ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়েছে। যদিও কেরোসিন বা অন্য কিছু পেট্রোল ও ডিজেলে মেশানোর কোন প্রমাণ মেলেনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার পাম্প মালিকরা।


 মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার ৩৮ টি পেট্রোল পাম্প মালিক বৈঠকে বসেন এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেন বুধবার ১২ ঘন্টার পেট্রোল পাম্প বন্ধ রাখা নিয়ে। সেই মত আজ সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ জেলার সব পাম্প বন্ধ রয়েছে। এদিকে পাম্প বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। প্রত্যেকদিনের মত আজ পাম্পে তেল নিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। এমত অবস্থায় ভোগান্তি মধ্যে পড়েছেন তারা।


 সাধারণ মানুষও আবেদন যারা পাম্প ভাংচুর ও গন্ডগোলের যুক্ত ছিল তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক এবং পেট্রোল পাম্প খোলার ব্যবস্থা করুক। এদিকে পেট্রোল পাম্প মালিকদের দাবি এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের নামে অভিযোগ করলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক তা না হলে আগামী দিনে তারা উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দেবেন। 


এবিষয়ে উত্তরবঙ্গ পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশনের সদস্য সুরজিৎ ঘোষ বলেন,  বেশকিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একটা চক্র কাজ করছে। পেট্রলের সাথে কেরসিন মিশিয়ে মিথ্যা অভিযোগ তুলে পাম্প ভাঙচুর করা হয়েছে। আমাদের কর্মীরাও আক্রান্ত হচ্ছে। আমরা দেশের যে কোন পেট্রল গবেষণাগারে তেল পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছি। সেই প্রতিবাদে আমরা আজ ১২ ঘণ্টা বনধ ডেকেছি। প্রশাসনের নজরের দাবি জানাচ্ছি। আগামীদিনে ফের আক্রান্ত হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.